Monday, March 31, 2025

পথ হারাবো বলেই

📕বই :- পথ হারাবো বলেই 
✍🏻লেখক :- অভীক দত্ত 
🔖প্রকাশক :- পত্রভারতী 
💸মুদ্রিত মূল্য :- ৩২৫টাকা 
📄পৃষ্ঠা সংখ্যা :- ২২৩
রেটিং :- ৪/৫

একই মোড়কে দুটো টাটকা প্রেমের গল্প যেখানে রোমান্স থেকে রোমাঞ্চ সব বিদ্যমান সাথে দুর্দান্ত কাহিনীর মিশ্রনে বইটি শ্রেষ্ঠ।
এইবার আসি কাহিনী বর্ণনায়, তবে হ্যাঁ স্পয়লার একদমই দেবো না। তাহলে পাপ হবে!

📖 সংক্ষিপ্ত বিবরণ :- প্রথম গল্প "আড়াল উপখ্যান" এ পাবেন তিন আলাদা পরিবারের কাহিনী যা পরবর্তীতে এক সুতোয় বাধা পড়বে। যেখানে সংযুক্তা ও তার ছেলে এবং স্বামীর সাথে বেড়াতে এসেছেন ঠিক সেই খানেই উপস্থিত দ্বিতীয় পরিবার অর্থাৎ নীলাদ্রি ও রনিতা। যদিও তাদের অবস্থাটা কিছুটা সঙ্গীন কারণ সাংসারিক নানান অশান্তি তথা আরও অন্যান্য ঝামেলার দরুন তাদের বৈবাহিক জীবনে নেমেছে আঁধার আর তাই বিচ্ছেদের সিন্ধান্ত। কিন্তু বিচ্ছেদের আগে শেষ চেষ্টার জন্য তারা এসেছেন ঘুরতে। আর ঠিক এদেরই সাথে রয়েছে চার উঠতি বয়সের ছেলে মেয়ে। সব মিলিয়ে গল্পের শুরু থেকেই একটা ভালোলাগা সৃষ্টি হবে এবং আস্তে আস্তে গল্প এগোবে এক অন্য ভূমিকায়।

আর এই গল্পের শেষেই যখন "পথ হারাবো বলেই" শুরু করবেন তখন উত্তেজনা আরও বাড়বে কারণ এই গল্পে রয়েছে টুইস্ট এর পর টুইস্ট। প্রেমিকা চান্দ্রেয়ী গিয়েছে তার পরিবারের সাথে সিমলা ঘুরতে আর তাই আমাদের ঋজুও দেরি না করে সদলবলে এসে হাজির। এদিকে মেয়ের প্রণয়ের খবর ট্রেনেই জানতে পেরেছেন মেয়ের বাবা ব্যাস তারপরেই খেলা যাবে ঘুরে সোজা সিমলা না গিয়ে ঘুরপথ ধরবেন তারা এদিকে রিজুদের সাথে জুড়ে যাবে অজানা দম্পতি আর সেই সদ্য বিবাহিতা দম্পতির মধ্যে বর যাবে পালিয়ে তাই বৌ অর্থাৎ বাঁধনকে বেঁধেই পাড়ি দেবে ঋজু সিমলায়। তারপর কি হতে চলেছে জানতে হলে পড়তেই হবে।

🌻পাঠপ্রতিক্রিয়া:-  দুটো গল্প পড়ে বেশ ভালো লেগেছে বিশেষ করেছি দ্বিতীয় গল্পটা। পড়তে পড়তে সময় জ্ঞান থাকবেনা এবং বইটি আপনাকে বেঁধে রাখবে নিঃসন্দেহে। যারা মাখো মাখো প্রেমের গল্প চান একদম বেস্ট এই বইটা। তাই নিঃসংকোচে বইটি কিনে ফেলুন আর পড়ে ফেলুন।

No comments:

Post a Comment

লকড রুম রহস্য সংকলন

📙বই :- লকড রুম রহস্য সংকলন  ✒️লেখক :- অমৃতেন্দু মুখোপাধ্যায়  🔖প্রকাশনী :- অনুরাগ প্রকাশনী  💰মুদ্রিত মূল্য :- ২৭৫ টাকা  ৫টি স্...