Thursday, April 3, 2025

একটু ছুঁয়ে দেখো

📕বই :- একটু ছুঁয়ে দেখো 
✍🏻লেখক :- সাম্য মন্ডল 
🔖প্রকাশক :- স্মেল অফ বুকস 
💸মুদ্রিত মূল্য :- ৩২৫টাকা 
📌রেটিং :- ৩. ৫/৫
বর্তমান দুনিয়ার আড়ম্বর সর্বস্ব জীবনে বেশিরভাগ সময়ই আমার আত্মকেন্দ্রিক মনোভাব ভুলিয়ে দেয় আমাদের আশেপাশের মানুষজনকে। যে পরিবার পরিজনেরা একসময় আমাদের বেড়ে ওঠা ও বড়ো হয়ে ওঠার কারিগর ছিলেন তারা সময়ের আবর্তনে দূরে সরে যায়। কিংবা যে মানুষটা একসময় কাছের ছিল, যাকে ছাড়া এক মুহূর্ত মনে হতো অনেক সময় তারাও ক্রমে কোথায় যেন মিলিয়ে যেতে থাকে। এই ইঁদুরদৌড়ের প্রতিযোগিতায় আমরা হারিয়ে যেতে বসেছি সেইসব অনুভূতি উপলব্ধিগুলোকে যার কারণে হারিয়ে যাচ্ছে সম্পর্কের সমীকরণ। বদলে যাচ্ছে সব পাওয়া না পাওয়ার হিসেব। ক্রমশ যেন যান্ত্রিকতা চেপে বসছে গলায়। 

সাম্য মন্ডলের "একটু ছুঁয়ে দেখো" সেই সব সম্পর্কের গল্প বলে যারা জীবনের কোনো না কোনো প্রান্তে এসে সর্বহারার দলে নাম লিখিয়েছে। যাদের জীবনটা অন্যরকম হতে পারত। যারা জীবনের শেষটায় এসে ছুঁতে চেয়েছে, আঁকড়ে ধরতে চেয়েছে অতীতকে। যারা ভুলে গেছে সুখের সেই সময়গুলো যার জন্য আজ তারা চাতক পাখির মতন চেয়ে বসে আছে সামান্য একটু পরিচিত স্পর্শের জন্য। এই বই সেই গল্পই বলে যায়।


No comments:

Post a Comment

লকড রুম রহস্য সংকলন

📙বই :- লকড রুম রহস্য সংকলন  ✒️লেখক :- অমৃতেন্দু মুখোপাধ্যায়  🔖প্রকাশনী :- অনুরাগ প্রকাশনী  💰মুদ্রিত মূল্য :- ২৭৫ টাকা  ৫টি স্...