Saturday, April 5, 2025

মেঘছায়ে

📕বই :-মেঘছায়ে 
✍🏻লেখক :- অভীক দত্ত 
🔖প্রকাশক :- বুক লুক 
💸মুদ্রিত মূল্য :- ১৮০টাকা 
📄পৃষ্ঠা সংখ্যা :- ৯৫
📌রেটিং :- ৩/৫


📑বিষয়বস্তু :- অফিস ট্যুরে গিয়ে অনন্যর সাথে ঐশানীর পরিচয় হয়। একেবারেই অপ্রত্যাশিতভাবেই। তার সাথে মিশে অনন্য বুঝতে পারে মেয়েটা মারাত্মক মুডি এবং বেপরোয়া। বিয়ের ভয়ে একাই পালিয়ে এসেছে নেতারহাটে। প্রথম পরিচয়ে মেয়েটিকে সন্দেহজনক মনে হলেও ক্রমশ মিশে যেতে থাকে অনন্য মেয়েটির চিন্তায়। মাত্র একদিনের সফরেই কখন ভালো লেগে গেছে বুঝে ওঠার আগেই নানান ঘটনায় তাদের আবার সাক্ষাৎ হয়। গল্প যত এগতে থাকে দুজনের ভালোলাগা বাড়তে থাকে। অবশ্য সবটাই অনন্যর দিক থেকে কারণ ঐশানী বেশ অনেকবারই নিজের অদ্ভুত আচরণ ও খামখেয়ালিপনার জন্য অনন্যর কাছে অধরা হয়ে পড়ে। 
  গল্পের পরবর্তী অংশে দেখা যায় তাদের ঘনিষ্টতা বেড়েছে এবং অনন্য তাকে বিয়ের জন্য পাগল হয়ে ওঠে এদিকে ঐশানীর অতীত নতুন সম্পর্কে যাবার পথে বাধা হয়ে দাঁড়ায়। অবশেষে নানান ঘটনার শিকার হয়ে দুজনের পরিবার থেকেই মেনে নেয় সম্পর্কটা এবং তাদের ছ মাস সময় দেওয়া হয় বিয়ের আগে। কিন্তু গল্পের একদম শেষে হঠাৎ ঐশানী বলে বসে যে তার পক্ষে অনন্যকে ভালোবাসা সম্ভব নয়। অবশেষে কি হতে চলেছে জানতে হলে পড়তে হবে বইটা।

🌻পাঠ প্রতিক্রিয়া :- ব্যক্তিগতভাবে বইটি পড়তে গিয়ে মনে হয়েছে সবটাই প্রচন্ড দ্রুত এগিয়েছে। কিছু কিছু জায়গায় অনুভূতির সঠিক ব্যাখ্যা পাওয়া যায়নি তবে কিছু জায়গা বেশ সুন্দর। ঐশানী চরিত্রটি পড়ে বেজায় বিরক্ত লাগতে পারে, আর অনন্যকে দেখে মনে মনে করুনা জন্মাবে পাঠকের। ওদের ঝগড়া, ভালোবাসা সবটাই দেখা যাবে এই বইতে। আর বিশেষ করে চোখে পরবে ঐশানীর মুহুর্মুহু মন বদলানো। তবে "মেঘছায়ে" পড়ে আপনাদের ভালো লাগতে পারে। সম্পূর্ণ প্রেমের গল্পের বই এটি। আর বিশেষ আকর্ষণ একটাই তা হলো বইটি কম পৃষ্ঠার ফলে একদিনেই শেষ করা সম্ভব। যারা নতুন বই পড়া শুরু করেছেন তাদের পক্ষে আদর্শ।


No comments:

Post a Comment

লকড রুম রহস্য সংকলন

📙বই :- লকড রুম রহস্য সংকলন  ✒️লেখক :- অমৃতেন্দু মুখোপাধ্যায়  🔖প্রকাশনী :- অনুরাগ প্রকাশনী  💰মুদ্রিত মূল্য :- ২৭৫ টাকা  ৫টি স্...