Tuesday, September 9, 2025

পথ নেই

📗বই :- পথ নেই
✍🏻লেখক :- রোহন রায় 
🔖প্রকাশক :- পত্রভারতী
💸মুদ্রিত মূল্য :- ৩০০ টাকা 
📌রেটিং :- ৩.৫/৫
📚সংক্ষিপ্ত বিবরণ :- আটটি অলৌকিক গল্পের সংকলনে এই বই যেখানে ভয়, রহস্য এবং উত্তেজনা বর্তমান। এক একটি গল্প এক এক ধরণের তবে প্রতিটা গল্পের শেষটা অলৌকিক ছাপ রেখে যায়। এর মধ্যে যে যে গল্পগুলো খুব ভালো লেগেছে সে সম্বন্ধে সংক্ষিপ্ত বিবরণ রইল--

🔹পথ নেই :- এই গল্পে দেখানো হয়েছে তিন বন্ধু দীপ, নীল এবং রানা গিয়েছে কার্শিয়াং এর উদ্দেশ্যে, সেখানেই ফিঞ্চস হোমস্টেতে তারা থাকবে। রানার অফিসের এসাইনমেন্ট, কার্শিয়াং এর ডাওহিল বলে একটি জায়গায় ভূত আছে, সেই ভূত নিয়েই স্টোরি করতে হবে। তারা একটি জঙ্গলে গিয়ে উপস্থিত হয় যে জঙ্গলটা ভুতুড়ে জঙ্গল। সেখানে গিয়ে কী হয় সেটাই দেখার।

▫️নিরাপদবাবুর বিপদ:- সকাল সকাল পরেশ কুন্ডু ফোনে জানতে পারে দিদির কাছ থেকে যে জামাইবাবু নিরাপদবাবু উধাও। সব জায়গায় খুঁজেও পাওয়া যাচ্ছে না প্রায় আট-ন ঘন্টা হল। পাড়া প্রতিবেশী সবাই এসে হাজির। বেশ অনেকক্ষণ পর নিরাপদবাবুকে তারই বাড়ির উপর তলার বাথরুম থেকে নামতে দেখা যায়। সবাই একটু অবাক হলেও স্বস্তির নিঃস্বাস ফেলে। কিন্তু নিরাপদবাবু বুঝতে পারেন যে তিনি যেন ঠিক আগের মতন নেই। কী হয়েছিল তার সাথে?

🔸আধার :- মনোবিদ তপব্রত এর কাছে আসেন সপ্তর্ষি দত্ত। তিনি স্বাভাবিক লাগছেন না। তপব্রত জানতে পারে সপ্তর্ষির শরীরে মিস পাওয়েল এর আত্মা ঢুকে রয়েছে। মনোবিজ্ঞানের ভাষায় একে ডিসোসিয়েটিভ আইডেন্টিটি দিসঅর্ডার বলা হয় কিন্তু যত সেশন এ কথা এগোতে থাকে তপব্রত বুঝতে পারে এটা শুধুই কোনো রোগ নয় বরণ অন্য কিছু। মিস পাওয়েল এর আত্মা প্রতি পাঁচ বছর অন্তর দেহ বদল করে। ঠিক কী রয়েছে, জানতে হলে পড়তে হবে।

🔹আট মুন্সির গাছ:- দীপ্ত আর রনি একটি গ্রামে গিয়ে জানতে পারে সেখানে বিরাটাকার এক বট গাছ যাকে গ্রামের লোকেরা আট মুন্সির গাছ নামে পুজো করে। সেই গাছের কোনো ক্ষতি হলে গাছ মানুষকে ছেড়ে দেয়না, নিজের দিকে টেনে নেয়। রনি এসব বুজরুকি ভেবে সন্ধ্যে বেলা গাছের পাতা ছিঁড়ে নিয়ে দেখায় যে এসব ভ্রান্ত ধারণা। কিন্তু একটু একটু করে রনির মধ্যে বদল আসতে শুরু করে এবং শেষটা হয় ভয়ংকর। কী হয়েছিল রনির সাথে?

🌻পাঠ প্রতিক্রিয়া:- গল্পগুলো পড়তে পড়তে শুরুর দিকটা বেশ ভালো লাগবে কিন্তু শেষে এসে আরও বেশি একটু যদি সাসপেন্স বা ভয় থাকতো ভালো হতো। তবে প্রতিটি গল্প বেশ তাড়াতাড়ি আর নির্দিষ্ট ছন্দে শেষ হবে। গল্পের বুনোন বেশ ভালো। পড়তে পড়তে কোথাও মনে হবেনা যে প্রচন্ড অবাস্তব কিছু লেখা। বাস্তবের সাথে মিল রেখেই লেখক সুন্দর করে বুনেছেন প্রতিটা গল্প। কিন্তু যেহেতু অলৌকিক তাই এমন কিছু ছোঁয়া রয়েছে গল্পে যা পড়ে ভয়ঙ্কর মনে হলেও পুরোটাই বিনোদনের জন্য। কিন্তু গল্পগুলো পড়তে পড়তে পাঠকের মনে হবে যে সত্যিই পালানোর পথ নেই।

No comments:

Post a Comment

লকড রুম রহস্য সংকলন

📙বই :- লকড রুম রহস্য সংকলন  ✒️লেখক :- অমৃতেন্দু মুখোপাধ্যায়  🔖প্রকাশনী :- অনুরাগ প্রকাশনী  💰মুদ্রিত মূল্য :- ২৭৫ টাকা  ৫টি স্...